সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
ঈদে বাড়ি ফেরা হলো না বউ-শাশুড়ির, প্রাণ গেল নদীতে ডুবে
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১১:০০ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ফেরিঘাটে মেঘনা নদীতে ডুবে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে অবশেষে উদ্ধার করা হয়েছে নিখোঁজ দুই নারীর মরদেহ। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের ফারজানা বেগম (২৮) ও তাঁর শাশুড়ি খালেদা বেগম (৫৫)।

শনিবার (৭ জুন) ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১০ ঘণ্টার টানা অভিযানে অটোরিকশাটির ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেন।একই সময় সিএনজিচালিত অটোরিকশাটিও নদী থেকে তোলা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঈদ উদযাপন উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে গ্রামের পথে রওনা দেন সাগর মিয়া। তাঁর সঙ্গে ছিলেন মা খালেদা বেগম, স্ত্রী ফারজানা বেগম এবং ছোট ভাই কামাল মিয়া। ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে তাঁদের বহনকারী সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার সময় অটোরিকশার চালক কুদ্দুস মিয়া, সিএনজির যাত্রী সাগর মিয়া এবং তাঁর ভাই কামাল মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বউ-শাশুড়ি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশের ডুবুরি দল। দীর্ঘ সময়ের চেষ্টায় শনিবার সন্ধ্যায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঈদ   বাড়ি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close