বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রস্রাব চেপে রাখার পরিণাম কী হতে পারে, জানেন?
ডা. হিমেল বিশ্বাস
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৬:৫৪ পিএম আপডেট: ০৮.০৬.২০২৫ ১:৪৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনেকেই আমরা প্রস্রাব চেপে রাখি। সেটা হোক কর্মক্ষেত্রে কাজের চাপে, শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ক্লাসে বা দূরের যাত্রায়। প্রস্রাব চেপে রাখার এ অভ্যাস স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর।

১. যদি কেউ এক ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় প্রস্রাব ধরে রাখেন, তাহলে মূত্রথলির মাংসপেশি দুর্বল হতে শুরু করে এবং প্রস্রাব কিডনির দিকে ফিরে যেতে শুরু করে। যা শরীরের তরল ও বর্জ্য পদার্থের ভারসাম্য নষ্ট করে।

২. চাপ আসার পরও ১০ মিনিট প্রস্রাব চেপে রাখলে মূত্রথলি (ইউরিনারি ব্লাডার) থেকে প্রস্রাব করার জন্য মস্তিষ্কে বারবার সংকেত যেতে থাকে। তাতে কেউ অন্য কোনো কাজের অজুহাতে প্রস্রাব চেপে রাখলে কাজের প্রতি মনোযোগ নষ্ট হয়। অস্বস্তি হতে থাকে।

৩. ছয় ঘণ্টা পর্যন্ত প্রস্রাব ধরে রাখলে ইউরিন ইনফেকশনের ঝুঁকি সবচেয়ে বেশি। পরবর্তীকালে প্রস্রাব করতে গেলেও মূত্রথলি থেকে সম্পূর্ণ প্রস্রাব বের হতে চায় না, কিছু মূত্রথলিতে জমা থাকে এবং প্রস্রাবে ইনফেকশন তৈরি করে। তলপেটে ব্যথা, জ্বর হতে পারে। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা তৈরি করে।

৪. কেউ যদি আট ঘণ্টা পর্যন্ত প্রস্রাব আটকে রাখেন, কিডনি নষ্ট হওয়া, কিডনিতে স্থায়ীভাবে পানি জমে যাওয়া, কিডনিতে পাথর হওয়া এবং মূত্রথলির সংক্রামক রোগ হতে পারে। যা পরবর্তীকালে জীবনের ঝুঁকিতে ফেলতে পারে।

৫. তিন ঘণ্টা প্রস্রাব চেপে রাখলে কিডনির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ইউরিন ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে। কারণ, জমিয়ে রাখা প্রস্রাবে ব্যাকটেরিয়া বাড়তে শুরু করে।

উল্লেখ্য, একজন সুস্থ মানুষের প্রতিদিন দুই থেকে আড়াই লিটার পর্যন্ত পানি পান করা উচিত। পানি কম পান করলে বা প্রস্রাব চেপে রাখার অভ্যাস থাকলে তা এখনই বাদ দেওয়া অতীব জরুরি। তা না হলে কিডনির রোগ হতে পারে। এই রোগ থেকে মুক্তি পাওয়া সহজ নয়। তাই নিজের স্বাস্থ্যের জন্যই নিয়মিত পানি পান করা এবং সময়মতো প্রস্রাব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়াও, অনেকেই আছেন-বারবার প্রস্রাবের ভয়ে পানিই কম পান করেন। তিন ঘণ্টা প্রস্রাব চেপে রাখলে কিডনির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

লেখকঃ ক্লিনিক্যাল স্টাফ, নিউরোলজি বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  প্রস্রাব   ক্ষতি   পরিণাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close