বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৪ ঘণ্টা ধরে তল্লাশি বলিউড অভিনেতার বাড়িতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৬:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হাউসফুল ৫’ সিনেমাটি। গতকালই মুক্তি পায় ‘দিনো মোরিয়া’ অভিনিতো সিনেমাটি। কিন্তু, এদিনই ‘মোরিয়ার’ বাড়িতে তল্লাশি চালায় ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

গতকাল শুক্রবার (৬ জুন) অভিনেতার মুম্বাইয়ের বাসভবনে এ তল্লাশি চালানো হয়। এদিকে তাল্লাশি চালানোর এক দিন পর অভিনেতাকে তলব করেছে ইডি। খবর এনডিটিভির

মুম্বাইয়ের মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে অভিনেতা দিনো মোরিয়াকে তলব করেছে ইডি। গত মে মাসেই মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে অভিনেতাকে তলব করেছিল মুম্বাই পুলিশ। কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতের অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। যে মামলার তদন্তে শুক্রবার সাতসকালে তার বান্দ্রার বাড়িতে ১৪ ঘণ্টা ধরে ইডি কর্মকর্তারা তল্লাশি অভিযান চালান। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বলিউড অভিনেতাকে সমন পাঠাল ইডি।

বলিউড মাধ্যম সূত্রে জানা যায়, মিঠি নদীর পলি নিষ্কাশনে ৬৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির তদন্তে শুক্রবার মুম্বাই ও কেরালার ১৫টি এলাকায় তদন্ত অভিযান চালায় ইডির কর্মকর্তারা।

জানা যায়, ‘দিনো নন’ তার ভাই ‘সান্তিনো মোরিয়াকেও’ সংশ্লিষ্ট মামলার তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হয়েছে ইডির পক্ষ থেকে। আগামী সপ্তাহের মধ্যেই বয়ান রেকর্ড করার জন্য তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সেই তালিকায় বলিউড অভিনেতা দিনো মোরিয়া যেমন রয়েছেন, তেমনই বৃহন্মুম্বই পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার প্রশান্ত রামুগাড়ে এবং আরও বেশ কজন ঠিকাদারও রয়েছেন।

উল্লেখ্য, আর্থিক জালিয়াতের অভিযোগ ও বাড়িতে তল্লাশি সম্পর্কে দিনো মোরিয়ার এখনো বক্তব্য পাওয়া যায়নি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বলিউড   অভিনেতা   তল্লাশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close