শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে দেড় ঘণ্টায় ২১ মিলিমিটার বৃষ্টি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ২:২৪ পিএম আপডেট: ০৭.০৬.২০২৫ ১০:৩৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সকাল থেকে রাজধানীর আকাশ ছিল রোদঝলমলে। ঈদের জামাতগুলো নির্বিঘ্নেই হয়েছে। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হয়ে আসে। দুপুর ১২টার দিকে বৃষ্টি পড়তে শুরু করে বিভিন্ন স্থানে।

আজ শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, আজ অন্তত তিন বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও একপশলা বৃষ্টির পূর্বাভাস ছিল। দুপুর ১২টার দিক থেকে দেড়টা পর্যন্ত ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বেলা পৌনে ২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কিছু এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, আজ রাজধানীতে আর বৃষ্টির সম্ভাবনা কম। তবে আকাশ মেঘলা থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এবং তা আরও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নছা আজ বেলা পৌনে ২টার দিকে বলেন, “দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত রাজধানীতে ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দিনের পরের দিকে বৃষ্টির সম্ভাবনা কম। তবে আকাশ মেঘলা থাকতে পারে বিকেল পর্যন্ত।”

তিনি আরো বলেন, “চট্টগ্রামের কিছু কিছু স্থানে বৃষ্টি হচ্ছে। তবে কোথাও বৃষ্টি বেশি হচ্ছে না। আসলে মৌসুমি বায়ু এখন সক্রিয়। বৃষ্টি সেই কারণেই। যদিও আগের দুই দিনের চেয়ে আজ এখন পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম।”

আজ শুধু রাজধানীতে নয় বৃষ্টি হয়েছে ফরিদপুর, নোয়াখালী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পটুয়াখালী, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   বৃষ্টি   ঈদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close