বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ঢাকায় মুষলধারে বৃষ্টি, একসাথে স্বস্তি ও দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১:০৯ পিএম আপডেট: ০৭.০৬.২০২৫ ১:২৩ PM
ফাইল ছবি

ফাইল ছবি

ঈদুল আজহার দিন ঢাকায় বৃষ্টি হলো মুষলধারে। দীর্ঘ কয়েকদিনের প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি যেমন এনে দেয় স্বস্তি, তবে কোরবানির কাজেও সৃষ্টি হয় কিছুটা দুর্ভোগ।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টায় রাজধানীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত সম্পন্ন হয়। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানির কাজে ব্যস্ত হয়ে পড়েন। রাজধানীতে নির্ধারিত কোরবানি স্থান না থাকায় বেশিরভাগই রাস্তার পাশে বা বাড়ির সামনে পশু জবাই করেন।

এমনই এক সময়ে, দুপুর ১২টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টিকে কেউ দেখেছেন “আল্লাহর রহমত” হিসেবে, কেউ আবার বলছেন, বৃষ্টির সময়টি আরও একটু পরে হলে ভালো হতো।

অন্যদিকে স্থানীয়দের অনেকেই মনে করছেন, এ বৃষ্টি না হলে ঢাকার রাস্তায় রক্ত ও বর্জ্য পরিষ্কারে দুর্ভোগ আরও বাড়ত।

এই বৃষ্টি ঈদের দিনে নগরবাসীর জন্য যেমন এনেছে কিছুটা স্বস্তি, তেমনি তৈরি করেছে কিছু বাস্তব সমস্যা। পরিকল্পিত কোরবানি স্থান ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব ঢাকার নগর জীবনে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঈদ   মুষলধারে   বৃষ্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close