বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় ঈদ জামাত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১১:৩১ AM

ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে আজ শনিবার (৭ জুন) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত। এটি ছিল এই মাঠে অনুষ্ঠিত ১৯৮তম ঈদ জামাত। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে ছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা। নিরাপত্তায় ছিল পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা। স্থাপন করা হয়েছিল ৬৪টি সিসি ক্যামেরা, ৭টি ড্রোন, ৮টি আর্চওয়ে গেট এবং ৪টি ওয়াচ টাওয়ার। এছাড়া, ৫০টি মেটাল ডিটেক্টর ও ৭টি ভিডিও ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয় পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের তুলনায় কোরবানির ঈদে অংশগ্রহণকারী মুসল্লির সংখ্যা কিছুটা কম হলেও এবারের জামাত ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮২৮ সালে মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর শোলাকিয়া মাঠ প্রতিষ্ঠা করেন। প্রথম জামাতে অংশ নিয়েছিলেন সোয়া লাখ মুসল্লি, সেখান থেকেই ‘সোয়া লাখি মাঠ’ নামে খ্যাত হয় এই স্থান, যা উচ্চারণ বিবর্তনে ‘শোলাকিয়া’ নামে পরিচিত।

প্রায় সাত একর আয়তনের এই মাঠে ২৬৫টি কাতারে একসঙ্গে দুই লাখেরও বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। রেওয়াজ অনুযায়ী, নামাজ শুরুর আগ মুহূর্তে শটগানের গুলির শব্দে জানিয়ে দেওয়া হয় জামাত শুরু হওয়ার সময়।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  শোলাকিয়া   ঈদ জামাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close