শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদ রাতে বিএনপির গেট ভাংচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৯:১১ AM আপডেট: ০৭.০৬.২০২৫ ৪:৪৮ PM

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ জুন) দিবাগত রাত ৯ টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের অর্জুন বিশ্বাসে ছেলে। বিধান কদমবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর গত ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপি দলীয় গেট ভাংচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা করা হয়। বাদী হয়ে মামলাটি দায়ের করেন মাদারীপুরের রাজৈর উপজেলার পাঠানকান্দী গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। সেই মামলার এজাহারে কদমবাড়ি ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাসকে ৩২ নম্বর আসামি করা হয়। এরপরই তিনি গা ঢাকা দেন। শুক্রবার রাতে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারে বিধান তার নিজ দোকানে বসে ছিলেন। এসময় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রাজৈর থানার পুলিশ।

এলাকাবাসী ও গোপন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ (রাজৈর-সদর) আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী ছিলেন বিধান। এলাকায় খাল খননসহ সব কিছুতেই একক প্রভাব বিস্তার করতেন তিনি। তার লাঠিয়াল বাহিনীর ভয়ে এখনো মুখ খুলতে সাহস পায় না সাধারণ মানুষ। কারণ কদমবাড়ি ইউনিয়নের ৯০ শতাংশ জনগণ হিন্দু সম্প্রদায়ের এবং দরিদ্র।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান,  চেয়ারম্যান বিধান বিশ্বাস একটা মামলার এজাহার নামীয় আসামি। তাকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে জেলহাজতে পাঠানোর জন্য মাদারীপুর আদালতে প্রেরণ করা হবে।

আরও সংবাদ   বিষয়:  চাঁদ রাত   বিএনপি   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close