বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ বাড়ছে, ৮ দিনে ৩ নারী খুন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:৩৩ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সহিংসতা বেড়েই চলেছে। মাত্র ৮ দিনের ব্যবধানে খুন হয়েছেন ৩ নারী, আহত হয়েছেন আরও ৫ জন। এসব ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

সবশেষ ৩ জুন উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে জমির বিরোধে চাচা মাসুক আলীর হাতে খুন হন ভাতিজি শামিমা সুলতানা (২৫) ও মীম সুলতানা মাসুমা (২৮)। আহত হন তাদের মা হাজিরা বেগম (৫৫), যিনি এখন সিলেট ওসমানী মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং পুলিশ ঘাতক মাসুক আলীকে গ্রেপ্তার করেছে।

এর আগে ২৬ মে জমি সংক্রান্ত বিরোধে ভাসানীগাঁও গ্রামে কুপিয়ে হত্যা করা হয় নবদুত কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা ও নারী উদ্যোক্তা রোজিনা বেগমকে (৩৪)। এ ঘটনায় আহত হন তার দুই ভাই ও একজন ভাতিজি। এই ঘটনায়ও মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামি রেজাউল করিম সাগর এখনও পলাতক।

স্থানীয়দের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধে হামলা-মারধর এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অনেক সময় আতঙ্কে কেউ প্রতিবাদ করতেও সাহস পান না। শামিমা ও মীমকে কুপিয়ে ফেলার পর দুই ঘণ্টা রাস্তায় ফেলে রাখা হয়, কেউ কাছে এগিয়ে যায়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, দুটি খুনের ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  কমলগঞ্জ   জমি   খুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close