বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে নিহত ২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১:০৪ পিএম

টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন দুইজন। একজন টাঙ্গাইলে উত্তরবঙ্গগামী অজ্ঞাত ট্রেনের ছাদ থেকে আরেকজন কালিহাতী উপজেলার নাগবাড়িতে বাসের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে।

শুক্রবার সকালে পৃথক সময়ে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ি এলাকায় ট্রেনে ও উপজেলার নাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদে করে মানুষ বাড়ি ফিরছিল। ট্রেনটি দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছলে হঠাৎ চলন্ত ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। তবে এই ঘটনায় ট্রেন থামেনি। এবং রেল পুলিশ দীর্ঘ সময় পার হলেও লাশের খোঁজ নেয়নি। লাশ এখনও রাস্তার পাশে পড়ে আছে। নিহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।

একই উপজেলার নাগবাড়ি এলাকায় পাবনাগামী বাসের ছাঁদ থেকে পড়ে রানা নামে পাবনার একজন যাত্রী মারা যায়।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন জানান, মহাসড়‌কে যানজ‌টের কার‌ণে বাসটি সখিপুর হয়ে কালিহাতি দিয়ে পাবনা যেতে চেয়েছিল। পথিমধ্যে তার শরীর খারাপ হওয়ায় বাসের ছাদে বসলে সেখান থেকে পড়ে গিয়ে মারা যান তি‌নি।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close