বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লঞ্চঘাট থেকে ২ ছিনতাইকারী আটক, ১ মাসের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১২:৪০ AM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় ছিনতাইয়ের সময় দুই মাদকসেবীকে আটক করেছে নৌ-পুলিশ।আটককৃতদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী নাথ সাহা। 

আটককৃতরা হলেন, মানিকগঞ্জ সদর থানার মৃত আব্দুল হকের ছেলে হৃদয় হোসেন (৩০) এবং একই জেলার দৌলতপুর থানার হানিফের ছেলে মুহিদুল ইসলাম (৩৫)।

জানা যায়, আজ সকাল ১১ টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান অপূর্ব ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তারা  নিজেদের মাদকসেবী হিসেবে পরিচয় দেয় এবং জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করে বলে জানায়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় যাত্রীদের মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের প্রাক্কালে নৌ-পুলিশের হাতে দুইজন মাদকসেবী আটক হয়। এ সময় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, যাত্রী সাধারণের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করে

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  লঞ্চঘাট থেকে ২ ছিনতাইকারী আটক   ১ মাসের কারাদণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close