শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রথম দেখার ভালো লাগা কি সত্যিই প্রেম?      ● ‘টেসলা’ মানে রিকশা, ‘প্লাস্টিক’ মানে প্রাইভেট কার!      ● অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে ফোন রাখুন শান্ত      ● রাতভর চার্জে রাখলে ফোনের ব্যাটারির ক্ষতি হয় কি?      ● ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪      ● হামের টিকা নিয়ে বিগত সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী      ● জ্বালানির দাম বাড়ায় শেয়ারবাজারে নতুন উদ্বেগ      ● ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল      ● গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেকে জীবিত উদ্ধার      ● আলিয়া ভাটের যে তথ্যগুলো অনেকেরই অজানা      ● সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কে আসিফ খান      ● মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, মামলা তদন্তে পুলিশ      
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৯:৪৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। 

প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২,৪১৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২,৩৩৬ টাকা। এই নতুন দর আগামীকাল শুক্রবার (৬ জুন) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বাড়ানো হয়েছে অন্যান্য ক্যারেটের স্বর্ণেরও। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৬৪,৪৯৭ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১,৪০,৯৯৪ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১,১৬,৬৪০ টাকা।

তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। পূর্বের নির্ধারিত দরে রুপা বিক্রি চলবে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাবেই দেশে এমন মূল্যবৃদ্ধি ঘটেছে। ঈদ উপলক্ষে স্বর্ণের চাহিদা বাড়ায় এ দাম আরও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে মত দিয়েছেন ভোক্তারা।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঈদ   বাড়ল. স্বর্ণ   দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close