সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
নৌপথে বেড়েছে যাত্রীর চাপ, নিরাপত্তায় তৎপর নৌবাহিনী
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৭:৩০ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৭:৪৭ PM
ঘরমুখি মানুষদের ফেরার পথেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী

ঘরমুখি মানুষদের ফেরার পথেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে যাত্রী চাপ বেড়েছে পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর নৌপথে। বিশেষ করে ঢাকা-রাঙ্গাবালী নৌরুট এবং অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও স্পিডবোট ঘাটে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে প্রতিদিনই।

আজ বৃহস্পাতিবার (৫ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঘাটগুলোতে টহল ও নজরদারি জোরদার করেছে নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্টের সদস্যরা। ঘাট ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি, যাত্রী হয়রানি কিংবা মলম পার্টির প্রতারণা ঠেকাতে ঘাট এলাকায় নিয়মিত মনিটরিং করছেন তারা । বিশেষ নজর দেওয়া হচ্ছে লঞ্চ ও স্পিডবোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন যেন না হয়, সে বিষয়ে।

প্রসঙ্গত, ঈদের আগে ও পরে কয়েকদিন এভাবেই যাত্রীচাপ থাকবে। এজন্য ঘাটগুলোকে রাখা হয়েছে বিশেষ নজরদারির আওতায়।

স্থানীয়রা বলেন, “নদীভিত্তিক যোগাযোগ নির্ভর এই উপজেলায় ঈদের সময় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

উল্লেখ্য, শুধু ঈদের আগের যাত্রা নয়, ঈদের পরে ঘরমুখি মানুষদের ফেরার পথেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নৌপথ   যাত্রী   নৌবাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close