প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৭:১৭ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৭:৫৫ PM

দেশের ১০ টি জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে
আবহাওয়া অধিদপ্তর। ফলে ওই এলাকার
নদীবন্দরগুলোকে
সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ জুন) দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
স্বদেশ প্রতিদিন/আইজেপি