প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৪:৫১ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৫:৩৩ PM

অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া ও অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার উদ্ভবগঞ্জ শহিদুল্লাহ প্লাজার সামনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল।
প্রধান অতিথি এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন থেকে শুরু করে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরির মাধ্যমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। জিয়াউর রহমানের আদর্শে আমরা রাজনীতি করি। তার আদর্শ ধারণ করে রাজনীতি করলে বাংলাদেশের মানুষ সুফল পাবেন।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মো. তাজুল ইসলাম, সৌদি আরব ও যুক্তরাজ্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো.শহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান হাবিব, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ রানা বাবু, সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল করিম, রাকিব, আশিকুর রহমান, সোনারগাঁ প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/আইএমএস