বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জেনেভা ক্যাম্পের এক ফার্মেসি থেকে উদ্ধার ৪ বস্তা টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৪:৪০ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের এক ফার্মেসিতে জেনেভা ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে চার বস্তায় মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা এবং মাদক ও অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

বুধবার (৪ জুন) রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয় সেনা ও র‍্যাব-২ এর সদস্যরা গ্রেপ্তার করে তাদের।

বৃহস্পতিবার (৫জুন) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইসহাক আহমেদ (৩৮), মো. চুম্মন (২৫), মো. রবিউল ইসলাম (৩০), মো. রায়হান (১৮), মো.শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ (৪২), মো.রাসেল (২২),মো. ইমরান (৩২), মো.শাহাদাত (২০) ও মো. নয়ন (২৩)।

বিগ্রেডের ওই কর্মকর্তা বলেন, যৌথ বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকের বড় চালান হতে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের হুমায়ুন রোডের বিহারি ক্যাম্পে একটি  অভিযান চালায় যৌথ বাহিনী। এ অভিযানে অংশ নেয় সেনা ও র‍্যার-২ এর চারটি দল।

ওই সেনা কর্মকর্তা আরো বলেন, অভিযানে ১০ জন চিহ্নিত মাদক কারবারি, কিছু মাদক ও বিপুল পরিমাণ মাদক বিক্রির টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত ওই টাকার পরিমাণ ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার।

মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত সবাইকে এবং জব্দকৃত সব টাকা পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে র‍্যাব-২ এর কাছে। যা পরবর্তীতে র‍্যাব আদালতে উপস্থাপন করবে। 

তিনি আরো বলেন, যুব সমাজের অবক্ষয় রক্ষার্থে যৌথ বাহিনীর মাদকবিরোধী এবং সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  জেনেভা ক্যাম্প   টাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close