বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১:০৩ পিএম

ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

বুধবার (৪ জুন) গভীর রাত থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৫ জুন) সকালে যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার এলাকা পর্যন্ত দেখা গিয়েছে এ গাড়ির জট। এতে ঈদ যাত্রায় উত্তরবঙ্গগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

বগুড়াগামী এস ট্রাভেলসের চালক শরিফ মিয়া বলেন, ভোর রাত টাঙ্গাইলের নগরজালফৈ বাইপাস থেকে যানজট পেয়েছি। 

হানিফ এন্টারপ্রাইজ বাসের যাত্রী বগুড়াগামী আতিকুল বলেন, এই যানজটের ফলে বাচ্চাদের নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝরাতের পর গাজীপুর আর চন্দ্রায় যানজটে ছিলাম। এবার টাঙ্গাইলে এসে যানজটে পরলাম।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরিফ মিয়া বলেন, যমুনা সেতুর টোল প্লাজা থেকে এই যানজট শুরু হয়।
বিভিন্ন যানবাহনের চালকদের বেপরোয়া গতি ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-টাঙ্গাইল   যমুনা সেতু   মহাসড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close