বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘উপদেষ্টা ফারুক ই আজম কার নামে মুক্তিযুদ্ধ করেছিলেন’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১২:৫০ পিএম

সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণে দ্বিধা প্রকাশ করাটা দুঃখজনক ও হতাশাজনক।

গোলাম মাওলা রনি বলেন, “এই ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তার জনপ্রিয়তা খুব বেশি নয়। বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদের মতো নেতাদের নাম নিয়ে মন্তব্য করার আগে তার শরীরে কম্পন আসা উচিত ছিল। তিনি যেদিন অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, সেদিন তো ‘জয় বাংলা’ আর ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে উদ্বুদ্ধ হয়েই যুদ্ধে নেমেছিলেন। তাহলে আজ তিনি কীভাবে বঙ্গবন্ধুর নামকে ছোট করে ‘শেখ মুজিব’ বলে সম্বোধন করেন?”

তিনি অভিযোগ করে বলেন, “একটা চেয়ারের জন্য, একটা পদের জন্য আজ তিনি ইতিহাসের বিপরীতে অবস্থান নিচ্ছেন। অধ্যাদেশ জারি করছেন আবার বাদ দিচ্ছেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন। এতে করে স্পষ্ট হয়—এই অবস্থান পরিবর্তন উদ্দেশ্যপ্রণোদিত ও আত্মকেন্দ্রিক।”

গোলাম মাওলা রনি বলেন, “আজ যা কিছু ঘটছে, সবকিছুই পরস্পরবিরোধী। একটার সঙ্গে আরেকটা মিলছে না। এসব দেখে মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি।”

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  উপদেষ্টা   ফারুক ই আজম   মুক্তিযুদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close