বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিনায় শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১০:০২ AM

বৃহস্পতিবার (৯ জিলহজ) মক্কা নগরীর আরাফায় পালিত হবে পবিত্র হজ। ইহরাম পরিহিত লাখো হজযাত্রীর পদচারণায় মুখর হয়ে উঠেছে মিনা। আল্লাহর ডাকে সাড়া দিতে মক্কার পবিত্র ভূমিতে সমবেত হয়েছে লাখো মুসল্লি। মিনা উপত্যকা এখন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত।

এ বছর পালিত হচ্ছে হিজরি ১৪৪৬ সনের হজ। হাজিরা বৃহস্পতিবার (৯ জিলহজ) সূর্যাস্ত পর্যন্ত মিনায় অবস্থান করবেন। এরপর সন্ধ্যায় রওয়ানা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে রাত যাপনের পর সেখান থেকেই  পাথর সংগ্রহ করবেন শয়তানকে পাথর মারার জন্য।

বৃহস্পতিবার (৯ জিলহজ) ভোরের সূর্যোদয়ের সাথে সাথে হজযাত্রীরা হজের প্রধান রোকন আরাফায় অবস্থানের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। এর আগে মিনায় রাত কাটান তারা। মিনায় অবস্থানের মাধ্যমেই মূলত শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। 

আরাফার ময়দান থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত মিনা। এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন হজযাত্রীরা। এরপর প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত মুজদালিফার উদ্দেশে রওনা হবেন তারা।

হজযাত্রীরা আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে প্রদত্ত হজের খুতবা শুনবেন এবং সেখানে জোহর ও আসরের সালাত আদায় করবেন এক সাথে।

সৌদি কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এ পর্যন্ত প্রায় ১৫ লাখ হজযাত্রী বিদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। সম্ভাব্য তাপপ্রবাহ মোকাবিলায় ২ লাখ ৫০ হাজারের বেশি কর্মী নিয়োজিত করেছে সৌদি কর্তৃপক্ষ। এছাড়া ৪০টিরও বেশি সরকারি সংস্থার মধ্যে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির হজমন্ত্রী তৌফিক রাবিয়া।

এই ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে- ৫০ হাজার বর্গমিটার অতিরিক্ত ছায়াযুক্ত জায়গা তৈরি, হাজারো চিকিৎসা কর্মীর মোতায়েন এবং ৪০০টির বেশি শীতলীকরণ ইউনিটের ব্যবস্থা।

আনাদোলু বার্তার সংস্থার তথ্য অনুযায়ী, গত হিজরি বছর (১৪৪৫ হিজরি / ২০২৪ খ্রিষ্টাব্দে) হজযাত্রীর সংখ্যা ছিল ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে ২ লাখ ২১ হাজার ৮৫৪ জন ছিলেন সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রী। এ বিষয়ে হজমন্ত্রী জানান, ওই বছর বিশ্বের ২০০টিরও বেশি দেশের মানুষ হজে অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, এ বছর ১২ বছরের নিচের শিশুদের হজে অংশ নিতে নিষেধ করা হয়েছে। যেসব হজযাত্রী অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করবেন তাদেরকে ৫ হাজার ডলার (৩,৬৮৫ পাউন্ড) জরিমানা ও ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হজমন্ত্রী আরো জানান, গত বছর যারা মারা গিয়েছেন তাদের ৮০ শতাংশই ছিলেন অবৈধ বা নিবন্ধনবিহীন। ফলে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও শীতাতপ নিয়ন্ত্রিত আবাসন, পরিবহণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তারা। মৃতদের মধ্যে শত মিশরীয় ও ইন্দোনেশীয়ও ছিলেন।

প্রসঙ্গত, হজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। এটি হিজরি চন্দ্রপঞ্জিকার ১২তম মাসে অনুষ্ঠিত হয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকলে জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। হজের প্রথম দিনে পুরুষ হজযাত্রীরা নিজেদের পোশাক বদলে সাদা রঙের দুই টুকরা কাপড় (ইহরাম) পরে ইহরামের অবস্থায় প্রবেশ করেন। নারীরা সাধারণত শালীন পোশাক পরিধান করে মাথা ঢেকে নেন।

এরপর হজযাত্রীরা পবিত্র কাবা শরিফকে ঘিরে তাওয়াফ (তিনবার চক্কর) দেন। পাশাপাশি তারা সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাতবার হাঁটেন, যাকে সাঈ বলা হয়।

পরে মক্কা থেকে ৫ কিলোমিটার দূরের মিনায় গমন করেন তারা। যেখানে তাঁবুর শহরে তারা রাত কাটান। বৃহস্পতিবার  (৯ জিলহজ) আরাফাত ময়দানে যাবেন তারা। যেখানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বিদায় হজের খুতবা দিয়েছিলেন।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:   হজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close