বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৯:৪১ AM

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বেশ কয়েক জায়গায় অতিরিক্ত গাড়ির চাপ ও গাড়ি বিকল হওয়ায় অন্তত ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে মহাসড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত সৃষ্টি হয়েছে এ যানজটের। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। 

ঈদ করতে সবাই বাড়ি যাচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা। তারা বলেন, মূলত এ কারণে সড়কে গাড়ির চাপ বেশি। পথিমধ্যে যানজটেও পড়েছি বেশ কয়েক বার। গাড়ি খুবই ধীরে ধীরে চলছে। 

অতিরিক্ত গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শরিফ। তিনি জানান, এ যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

এদিকে সকাল ৬টার পর থেকে মহাসড়কে যানজটের কারণে যমুনা সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হয়েছে। এতে যানজট কিছুটা কমতে দেখা যায়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ বিষয়ে জানান, অতিরিক্ত গাড়ির চাপের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   টাঙ্গাইল   যমুনা   মহাসড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close