বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
চাঁদপুরে দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:৩২ পিএম

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৩ সালে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ছাত্রদল নেতা তাজুল ইসলাম হত্যার অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলী আদালতে নিহত তাজুল ইসলামের বড় ভাই মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে চাঁদপুর সদর মডেল থানাকে ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন।

মামলায় এজহারনামীয় আসামি করা হয়েছে ১৪০ জনকে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে ১৮ দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা ও গুলি চালায়। এতে ছাত্রদল নেতা তাজুল ইসলাম রতন (২০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন বিএনপি ও সহযোগী সংগঠনের আরও অন্তত ৩০০ নেতাকর্মী।

বাদী অভিযোগ করেন, ঘটনার পর ১ ও ২ নম্বর আসামির প্রভাব ও হুমকির কারণে নিহতের সুরতহাল ও তদন্ত প্রতিবেদন সংগ্রহ করা সম্ভব হয়নি। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি বৈরী থাকায় এতদিন মামলা করতে পারেননি। তবে গেল বছরের আগস্টের পর ‘স্বৈরাচারমুক্ত’ পরিবেশ ফিরে আসায় এবং বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।

বাদী ফারুকুল ইসলাম বলেন, “ঘটনার সময় পরিবেশ অনুকূলে ছিল না। হুমকি-ধমকির কারণে আমরা মামলা করতে পারিনি। এখন ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছি।”

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাদের জিলানী মিল্টন জানান, দীর্ঘদিন পর হলেও আইনগত ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে এবং তিনি আশাবাদী, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচার মিলবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  সদর আমলী আদালতে নিহত তাজুল ইসলামের বড়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close