প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৬:২৯ পিএম

সংগৃহীত ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, আসন্ন কোরবানি ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে।
আজ বুধবার (৪ জুন) আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, “কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি শেষ হয়েছে। এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হবে। এ বর্জ্য দ্রুততার সঙ্গে অপসারণ করার জন্য সিটি করপোরেশনের প্রায় ১০ হাজার কর্মী ৩ দিনব্যাপী নিয়োজিত থাকবেন।”
উল্লেখ্য, এবার ঈদে বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪টি ডাম্প ট্রাক ৩৮১টি পিকআপ ২৪টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। বর্জ্য সঠিক ব্যবস্থাপনার জন্য ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিংয়ের জন্য ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।
প্রথমে কোরবানির বর্জ্য সংগ্রহ করে এসটিএসে আনা হবে এবং এসটিএস থেকে থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে (আমিন বাজার ল্যান্ডফিল) ডাম্প করা হবে। এ ছাড়া আমিন বাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ডাম্পিংয়ের জন্য আলাদা প্ল্যাটফরম রেডি রাখা হয়েছে এবং পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য দুটি পরিখা খনন করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস