বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আটক সেই বিএসএফ সদস্য ছিল মদ্যপ, ফেরত দিল বিজিবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ২:২০ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্তে গ্রামবাসীর হাতে আটক ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ফেরত দেওয়া বিএসএফ সদস্যের নাম গনেশ মুর্তি, তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার নূরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সিনিয়র কনস্টেবল।

এর আগে, সকাল ৭টার দিকে, গনেশ মুর্তি বাংলাদেশ সীমান্তে সাতরশিয়া গ্রামে অবৈধভাবে প্রবেশ করে নজরদারি করছিলেন। মদ্যপ অবস্থায় অস্ত্র ও গুলি নিয়ে প্রবেশ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্য মাঠে কর্মরত দুই কৃষককে গালিগালাজ করছিলেন। বিষয়টি দেখে গ্রামবাসী তাকে ধরে একটি গাছে বেঁধে রাখে এবং পরে বিজিবির কাছে হস্তান্তর করে।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, গনেশ মুর্তিকে গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে জহুরপুর বিওপির টহল দল। এরপর নিয়ম অনুযায়ী বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে তাকে হস্তান্তর করা হয়।

বৈঠকে বিজিবি এই অনুপ্রবেশের ঘটনায় জোর প্রতিবাদ জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আটক সেই বিএসএফ সদস্য ছিল মদ্যপ   ফেরত দিল বিজিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close