বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক      ● বান্দরবান জেলার নতুন ডিসি নাজনীন সুলতানা      ● অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড      ● ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা      ● ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’      ● আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ      ● কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ      ● মেঘনায় অপরাধ দমনে তৎপর ওসি শহীদুল ইসলাম, পেলেন শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-পাকিস্তান-তুরস্কের নতুন জোট      ● আল্লাহর সাহায্য পেতে ধৈর্য ও নামাজের গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে      ● জার্মান পর্যটকের ব্যাগ ‘চোর’ শনাক্ত, উদ্ধারের চেষ্টায় পুলিশ      ● ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কারাবন্দির ঝুঁকিতে ব্রিটিশ নাগরিকরা      
ভিজিএফের চাল লুট, যুবকের কারাদণ্ড
কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:০৮ AM

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ থেকে ঈদুল আযহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের ৬০ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সংঘটিত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিক অভিযান শুরু করেন।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে মেহেদী হোসেন (২২) নামের এক যুবককে আটক করে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঘটনার দিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ হামলা চালায়। তারা ভেতরে ঢুকে প্রায় ৬০ বস্তা চাল লুট করে নিয়ে যায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৩ হাজার কেজি চাল লুট হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়, যা দুপুর পর্যন্ত সুষ্ঠুভাবেই চলছিল। তবে জনসমাগম কমে গেলে দুর্বৃত্তরা সুযোগটি কাজে লাগায়।

ঘটনার পরপরই সেনাবাহিনীর একটি দল, দৌলতপুর থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহাবুল ইসলাম ও গ্রাম পুলিশের সহায়তায় আশেপাশের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের অনেককে শনাক্ত করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে চাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, লুট হওয়া চাল উদ্ধারে যৌথভাবে অভিযান চলানো হয়েছে। বাকি বস্তা চালগুলোও শিগগির উদ্ধার হবে বলে আমরা আশাবাদী। এখন পর্যন্ত ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ভিজিএফের চাল লুট   যুবকের কারাদণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close