প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৮:২৫ AM আপডেট: ০৪.০৬.২০২৫ ৮:৩৬ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর মুখোমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদারীপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্রর চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।
তিনি আরও জানান, সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানটি সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
স্বদেশ প্রতিদিন/এনআর