মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিকাশ-নগদ সিম ক্লোন করে অর্থ আত্মসাৎ      ● হাসিনার জন্মদিনে নাশকতার প্রস্তুতির অভিযোগ, ১৫ জন রিমান্ডে      ● ২০০ বছর পর টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষা      ● ট্রলারডুবিতে নিহতদের স্মরণে নীরবতা ও দোয়া      ● জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম      ● রোগাক্রান্ত জবাইকৃত গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা      ● ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক      ● বিশ্ব হার্ট দিবস পালিত      ● মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ      ● মায়ের হাত ধরে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ      ● কলেজ পরিবর্তনে আগে বাতিল করতে হবে আবেদন বা ভর্তি      
গাঁজা সেবনে বাড়ছে হৃদরোগের ঝুঁকি : মার্কিন গবেষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৯:০৬ পিএম

গাঁজা সেবন হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ। সম্প্রতি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো ক্যাম্পাসে পরিচালিত একটি গবেষণা জরিপে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

গবেষণার তথ্যানুযায়ী, নিয়মিত গাঁজা সেবনকারীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৫০% পর্যন্ত। বিশেষ করে প্রতি সপ্তাহে যারা অন্তত তিনবার গাঁজা সেবন করেন, তাদের ঝুঁকি রয়েছে সবচেয়ে বেশি। এ জরিপে অংশ নেওয়া ৫৫ জন নিয়মিত গাঁজা সেবনকারীদের ওপর একটি গবেষণা চালানো হয়। যেখানে দেখা গিয়েছে, প্রাপ্তবয়স্কদের তুলনায় গাঁজাসেবনকারীদের হৃদরোগে আক্রান্তের হার বেশি। 

গাঁজা কখনোই স্বাস্থ্যকর বা চিকিৎসার অবলম্বন হতে পারে না বলে জানিয়েছেন গবেষকরা। তারা বলেন, কিছুক্ষেত্রে এটি তামাকজাত সিগারেট বা ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। আরও উদ্বেগজনক তথ্য হলো, একবার হৃদরোগে আক্রান্ত হলে গাঁজা সেবনকারীদের চিকিৎসার জটিলতা এতটাই বেড়ে যায় যে, তাদের সুস্থ করে তোলা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

এই গবেষণা প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওহাইয়ো, ওয়াশিংটন ডিসি-সহ আইনি বৈধতা দেওয়া হয় ২০টি অঙ্গরাজ্যে গাঁজা সেবনকে। সেই সাথে অর্থনৈতিক শস্য হিসেবে উৎসাহিত করা হচ্ছে এর চাষ। এমতাবস্থায় এই গবেষণার ফলাফল স্বাস্থ্যবিদদের মাঝে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

যারা কখনোই ধূমপান বা গাঁজা সেবন করেননি, তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম রয়েছে বলে মন্তব্য করেছেন গবেষকরা। তাই সময় এসেছে জনস্বাস্থ্য রক্ষায় গাঁজার ব্যবহার ও বৈধতা নিয়ে নতুন করে ভাবার।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  গাঁজা সেবন   হৃদরোগ   ঝুঁকি   মার্কিন গবেষণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close