প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৭:২৩ পিএম

সংগৃহীত ছবি
৪৪তম বিসিএস পরীক্ষার (২০২১) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশের লক্ষ্যে পছন্দক্রম প্রদান স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।
আজ মঙ্গলবার (৩ জুন) এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৪তম বিসিএস পরীক্ষার (২০২১) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী নবম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীর কাছ থেকে পছন্দক্রম আহ্বান করেছে।
এর আগে, গতকাল সোমবার ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে সুপারিশের লক্ষ্যে পছন্দক্রম আহ্বান করে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস