প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৭:২১ পিএম

টাঙ্গাইলের বাসাইলে ত্রাণ নিতে যাওয়ায় হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে এক নারীর (আমেনা বেগম)। এ ছাড়া এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরো চারজন।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে বাসাইল উপজেলা পরিষদ কেন্দ্রীয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বাসাইল উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রানুযায়ী, লাবিব গ্রুপের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে চলছিল ত্রাণ বিতরণ। এ সময় প্রচণ্ড গরমে তাদের অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হন। অসুস্থ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উল্লেখ্য, এ ঘটনায় হাসপাতালে তিনজনকে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, গরমের ফলে ত্রাণ নিতে আসা লোকজনদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে একজন মারা যান। পরবর্তীতে গাছের ছায়ায় ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়।
স্বদেশ প্রতিদিন/আইজেপি