প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ২:৩৭ পিএম আপডেট: ০৪.০৬.২০২৫ ৯:৫০ এএম

ফাইল ছবি
সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ১ জুলাই থেকে বাড়ছে বিশেষ প্রণোদনার হার। অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার (৩ জুন) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে।
নতুন নিয়মে, ১০ ম থেকে ২০ তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মোট ১৫ শতাংশ এবং ১ ম থেকে ৯ ম গ্রেডের কর্মকর্তারা মোট ১০ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন। আগে এটি ছিল ৫ শতাংশ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘জাতীয় বেতনস্কেলে থাকা সরকারি ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ বাহিনী এবং পেনশনভোগীরা এই সুবিধার আওতায় আসবেন।’
চাকরিতে কর্মরতদের ক্ষেত্রে এ বিশেষ প্রণোদনা ন্যূনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্তে লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।
স্বদেশ প্রতিদিন/এমএম