বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
সচিবালয়ের সামনে পুলিশ-জুলাই ঐক্য মুখোমুখি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ২:৪১ পিএম

সচিবালয়ে থাকা ‘শেখ হাসিনার দোসর’ ৪৪ জন আমলাকে অপসারণে সরকারের নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করছে ‘জুলাই ঐক্য’। এই জোটটি জুলাই অভ্যুত্থান আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত।

মঙ্গলবার (৩ জুন) দুপুর পর্যন্ত পাওয়া তথ্যের মাধ্যমে জানা গেছে, সচিবালয়ের সামনে পুলিশ ও জুলাই ঐক্যের কর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জোটটি। কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী।

সংগঠনটি জানায়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৪৪ জন আমলার একটি তালিকা প্রকাশ করা হয়, যাদের তারা স্বৈরাচারী শাসনামলের সহযোগী বলে আখ্যায়িত করেছে। তালিকা প্রকাশের পর ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেওয়া হয় ওইসব আমলাদের অপসারণের জন্য।

জুলাই ঐক্যের দাবি, সরকার এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং, সচিবালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী সংস্কারমূলক আইনের সংশোধনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, যা ‘জুলাই স্পিরিট’-এর পরিপন্থী বলে দাবি করেন তারা।

এ বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সচিবালয়   জুলাই ঐক্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close