শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আ. লীগ নেতার কারখানা থেকে কুকি-চিনের ৪৭ হাজার ইউনিফর্ম জব্দ, আটক ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ২:২৫ পিএম

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুছ ছালামের মালিকানাধীন একটি কাপড়ের কারখানা থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য তৈরি করা ৪৭ হাজার ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে চান্দগাঁও শিল্প এলাকার ‘ওয়েল কম্পোজিট নিট লিমিটেড’ নামের ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে পাওয়া কাপড়গুলো কেএনএফের ইউনিফর্ম তৈরির সঙ্গে মিল পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, কেএনএফ সদস্যদের জন্য এসব কাপড় কারখানায় আনা হয়েছিল।

আটক ব্যক্তিরা হলেন- ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম, মার্কেটিং সিনিয়র ম্যানেজার তৌহিদুল ইসলাম, সহকারী ম্যানেজার (মাস্টিং) জামালুল ইসলাম এবং সিনিয়র প্রোডাকশন ম্যানেজার আতিকুর রহমান। পরে তাদের বায়েজিদ থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, ‘তিন দফা অভিযানে উদ্ধার হওয়া কেএনএফের ইউনিফর্মে ব্যবহৃত কাপড় ওয়েল কম্পোজিট নিট লিমিটেড থেকেই সরবরাহ করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতার ব্যক্তিরাও বিষয়টি স্বীকার করেছেন।’

তিনি আরও জানান, সোমবার অভিযানে উদ্ধার হওয়া কাপড়গুলো কমলা রঙের এবং সেগুলো কেএনএফের ইউনিফর্মের সঙ্গে পুরোপুরি না মিললেও সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এর আগে, গত ১৭ মে নয়াহাটের রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০ পিস এবং পরদিন একটি গোডাউন থেকে ১১ হাজার ৭৮৫ পিস কেএনএফের ইউনিফর্ম জব্দ করা হয়। সর্বশেষ ২৮ মে পাহাড়তলীর নূর ফ্যাশন কারখানা থেকে আরও ১৫ হাজার পিস ইউনিফর্ম উদ্ধার করা হয়। এ পর্যন্ত কেএনএফের ৪৭ হাজারের বেশি ইউনিফর্ম জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কেএনএফ   কুকি-চিন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close