বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কোরবানির পশুর বয়স কত হবে?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ২:০১ পিএম

মুসলমাসদের জন্য কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদাত। কোরবানি করার মাধ্যমে মুসলমানরা আল্লাহ তায়ালার তাকওয়া অর্জন করে থাকেন। শেষ নবী হজরত মুহাম্মাদ (সা.) মদিনায় হিজরতের পর প্রতিবছর কোরবানি দিয়েছেন এবং যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে এই ইবাদাত পালনের তাগিদ দিয়েছেন। কেননা কোরবানি করার মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করা যায়। নিজের ইমানকে আরো পরিপুক্ত করার সুযোগ আসে এই ইবাদাতের মাধ্যমে। তাই যাদের কোরবারি কারার সামর্থ্য রয়েছে তাদের আল্লাহর সন্তোষ্টির লাভের আশায় কোরবানি দেওয়া উত্তম।

তবে আমাদের জানা কোরবানি সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা দরাকার। কেননা এই ইবাদাতটি পালন করার জন্য কিছু নিয়ম-কানুন জানা আবশ্যক।

কোরবানির পরিচয়:

কোরবানি শব্দটি আরবি। এর অর্থ উৎসর্গ করা, জবাই করা। পরিভাষায়, নির্দিষ্ট প্রাণী নির্দিষ্ট সময়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য জবাই করাকে কোরবানি বলে। (কামুসুল ফিকহি)

কোরবানির হুকুম:

ইমাম আবু হানিফা, ইমাম মালেক, ইমাম জুফার, ইমাম হাসান, ইমাম কুদুরির মতে, সামর্থ্যবান ব্যক্তির কোরবানি করা ওয়াজিব। (শরহে বেকায়া, পৃষ্ঠা-৪৭৩)

কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত:

মুসলিম, স্বাধীন, মুকিম, নিসাব পরিমাণ সম্পদ তথা (সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রুপার মালিক হওয়া। (হেদায়া, শরহে বেকায়া)

যেসব প্রাণী দিয়ে কোরবানি বৈধ:

ওলামায় কিরামের মতে, উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া। এই ছয়টি প্রাণী দিয়ে কোরবানি করা বৈধ।

কোরবানির পশুর বয়স:

উট পাঁচ বছর, গরু-মহিষ দুই বছর, ছাগল এক বছর। দুম্বা, ভেড়া ছয় মাসেরটা দেখতে এক বছরের মতো হলে তা দিয়ে কোরবানি জায়েজ হবে।
ওই বয়সের এক দিন কম হলেও কোরবানি হবে না। (শরহে বেকায়া)

যেসব প্রাণী দিয়ে কোরবানি জায়েজ নেই:

১. দুই চোখ অথবা এক চোখ অন্ধ;
২. ল্যাংড়া-খোঁড়া পশু, যা কোরবানির স্থানে হেঁটে যেতে পারে না;
৩. দুর্বল, দাঁতহীন, কানহীন;
৪. স্তনের বোঁটা কাটা, কান কাটা, পা কাটা, লেজ কাটা।

কোরবানির অংশীদার:


একা কোরবানি দেওয়া উত্তম। শরিকে দিলে উট, গরু, মহিষে সর্বোচ্চ সাত শরিক এবং ছাগল, দুম্বা, ভেড়া সর্বোচ্চ এক শরিক দিতে পারবে। (ফাতাওয়া কাজিখান-৩/৩৪৯)

শরিক নির্বাচন:

একাধিক মানুষ একত্রে কোরবানি করতে চাইলে সর্বপ্রথম আসে শরিক নির্বাচন করা। কোনো শরিকের উদ্দেশ্য খারাপ থাকলে যেমনিভাবে তার নিজের কোরবানি নষ্ট হবে, তেমনিভাবে অন্যদের কোরবানিও নষ্ট হয়ে যাবে।

তাই শরিকি কোরবানিতে আগে শরিকদের ব্যাপারে ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত, যাতে কোরবানি সহিহ শুদ্ধভাবে আদায় হয়। পশু ক্রয়ের পর অংশীদার গ্রহণ করা মাকরুহ। (আল ইখতিয়ার-৫/১৮)

শরিকানা সংশ্লিষ্ট কয়েকটি মাসআলা:

১. একটি গরু, মহিষ বা উটে নফল, ওয়াজিব ও মানতের কোরবানি করা যাবে। তবে উত্তম হলো সবার নিয়ত অভিন্ন হওয়া। (বাদায়ে উস সানায়ে-৪/২০৯)

২. কোরবানির পশুতে আকিকার নিয়তে কোনো ভাগ নিলে কোরবানিও আদায় হবে, আকিকাও আদায় হবে। (বিদায়ে উস সানায়ে-৫/৭২)

৩. কোরবানির পশুতে ওলিমা ও সুন্নতে খতনার উদ্দেশ্যে কোনো অংশ নেওয়া যাবে না। (রদ্দুল মুহতার)

কোরবানি করার সময়:

ইমাম আবু হানিফা, জমহুর ওলামায় কিরামের মতে, ঈদের সালাতের আগে কোরবানি করা বৈধ নয়। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি ঈদের সালাতের আগে কোরবানি করল সে যেন নিজের জন্য করল, আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে করল সে যেন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য করল। ’ (শরহে বেকায়া)

কোরবানির শেষ সময়:

ইমান আবু হানিফা ও মালেক (রহ.)-এর মতে, কোরবানির শেষ সময় ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। (শরহে বেকায়া)

কোরবানির গোশতের বিধান:

কোরবানির গোশত তিন ভাগ করা মুস্তাহাব- এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয়-স্বজনের জন্য এবং এক ভাগ গরিব-মিসকিনদের জন্য। কোরবানির গোশত বিক্রি করা হারাম। (শরহে বেকায়া)

ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, কোরবানির গোশত পাল্লা দিয়ে মেপে বণ্টন করতে হবে, অনুমান করে বণ্টন করা হারাম। (আল জাওহারাতুন নায়িরাহ-২/৩২৮)

কোরবানির চামড়ার বিধান:

চামড়া কাউকে হাদিয়া দিতে পারবে, তবে যদি চামড়া বিক্রি করা হয় তাহলে এই টাকা গরিব-মিসকিনকে দিতে হবে। (হেদায়া)

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কোরবানির পশুর বয়স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close