মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভিসা ছাড়াই চীনে যেতে পারবেন লাতিন আমেরিকার পাঁচ দেশের নাগরিকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৯:৩১ AM আপডেট: ০৩.০৬.২০২৫ ৩:৪০ PM

চীন প্রথমবারের মতো লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের পাঁচ দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে।

২০২৫ সালের ১ জুন থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু ও উরুগুয়ে–এই পাঁচ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ ৩০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। এই নীতি পরীক্ষামূলকভাবে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত কার্যকর থাকবে।

চীনের পররাষ্ট্র দফতরের ঘোষণায় জানানো হয়, নতুন ভিসামুক্ত নীতির আওতায় ভ্রমণ, ব্যবসা, আত্মীয়-পরিজনের সঙ্গে সাক্ষাৎ, সাংস্কৃতিক আদান-প্রদান ও ট্রানজিট— এসব উদ্দেশ্যে চীন সফরে কোনও ভিসার প্রয়োজন হবে না। এর ফলে এখন চীনে একতরফাভাবে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩।

চীনের এই পদক্ষেপকে ‘উচ্চমাত্রার উন্মুক্ততার প্রতি প্রতিশ্রুতি’র প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, দূরত্ব ও ভিসা জটিলতার কারণে লাতিন আমেরিকার সঙ্গে চীনের জনগণের যাতায়াত আগে সীমিত থাকলেও নতুন নীতির মাধ্যমে সেই দূরত্ব কমবে।

২০২৪ সালে মেক্সিকো সিটি ও দক্ষিণ চীনের শেনঝেনের মধ্যে একটি সরাসরি ফ্লাইট চালু হয়, যা বর্তমানে চীনের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক যাত্রীবাহী রুট (১৪ হাজার কিলোমিটারের বেশি)। এছাড়া বেইজিং-মাদ্রিদ-সাও পাওলো, বেইজিং-মাদ্রিদ-হাভানা এবং বেইজিং-টিজুয়ানা-মেক্সিকো সিটি রুটগুলোও চীন ও লাতিন আমেরিকার মধ্যে যোগাযোগ বাড়িয়েছে।

চীনের আনহুই আন্তর্জাতিক অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ শিক্ষিকা ও চিলির নাগরিক ক্যারোলিনা আরায়া বলেন, এই ভিসামুক্ত নীতির ফলে আমার বাবা-মার পক্ষে চীন আসা অনেক সহজ হবে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তাদের স্বাগত জানানোর জন্য।

আর্জেন্টিনার ফরেন রিলেশনস কাউন্সিলের কারোলা র‌্যামন বলেন, ছাত্র বিনিময়, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে চীন ও আর্জেন্টিনার সহযোগিতা বাড়ছে। নতুন এই ভিসানীতির ফলে শুধু আর্জেন্টিনা নয়, পুরো লাতিন আমেরিকার সঙ্গে চীনের মানুষের সম্পর্ক আরও গভীর হবে।

চীন ও লাতিন আমেরিকার বাণিজ্য গত এক দশকে দ্বিগুণ হয়েছে। ২০২৪ সালে এই বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। চীনা ইলেকট্রিক গাড়ি এখন লাতিন আমেরিকায় জনপ্রিয়। অপরদিকে, চিলির চেরি ও আর্জেন্টিনার গরুর মাংস এখন চীনের বাজারে দারুণ চাহিদায়।

২০২৩ সালের শেষ দিক থেকে চীন একাধিক নতুন ভিসা সহজীকরণ নীতি গ্রহণ করেছে। চলতি মাসেই চীন ঘোষণা দিয়েছে যে, সৌদি আরব, ওমান, কুয়েত ও বাহরাইনের নাগরিকরাও ২০২৫ সালের ৯ জুন থেকে ৩০ দিনের জন্য ভিসামুক্তভাবে চীনে প্রবেশ করতে পারবেন। এই সুবিধা এক বছরের জন্য কার্যকর থাকবে।

চীন এখন ৫৪টি দেশের জন্য ট্রানজিট ভিসা সুবিধাও বাড়িয়ে ২৪০ ঘণ্টা করেছে।

চীনের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ভিসামুক্ত নীতির আওতায় প্রায় ৩৯ লাখ ৩০ হাজার মানুষ দেশটিতে প্রবেশ করেছেন, যা আগের বছরের তুলনায় ১২০০ শতাংশ বেশি। শুধু মে মাসের ছুটিতেই ৩ লাখ ৮০ হাজার মানুষ চীন সফর করেছেন ভিসা ছাড়া।

সূত্র: সিজিটিএন, গ্লোবাল টাইমস, সিনহুয়া

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  চীন   আমেরিকা   ভিসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close