প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৯:৪৪ AM

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে আজ মঙ্গলবার (৩ জুন) থেকে শুরু করেছে ১৩ জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।
রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮ টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিনে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীসেবায় স্বচ্ছতা এবং সহজলভ্যতা নিশ্চিত করতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পর সাত দিনের ফিরতি ট্রেন যাত্রার জন্য বিশেষভাবে অগ্রিম টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত ৯ জুনের টিকিট বিক্রি শুরু হয়েছে ৩০ মে, ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন এবং ১২ জুনের টিকিট বিক্রি হয়েছে ২ জুন।
আগামীকাল বুধবার ৪ জুনের জন্য এবং ৫ জুন ১৫ জুনের টিকিট বিক্রি শুরু হবে।
এই বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন এবং একাধিক আসনের টিকিট কেনার সময় সহযাত্রীদের নাম দিতে হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম