শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাউফলে গরুবাহী ট্রাক দুর্ঘটনা, ব্যবসায়ীর মৃত্যু
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১২:০৩ AM

পটুয়াখালীর জেলার বাউফল-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গরুবাহী একটি ট্রাক উল্টে আব্দুল মালেক (২৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে তিনটি গরু এবং আহত হয়েছে আরও দুটি।

সোমবার (২ জুন) কালাইয়া গুরু হাট থেকে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাকটি উপজেলার আফসেরের গ্যারেজ সামনে গেলে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল মালেক পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের করিম মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফলের কালাইয়া হাট থেকে ১৪টি গরু কিনে ঢাকার গাবতলী হাটে নেওয়ার জন্য একটি ট্রাক ভাড়া করেন মালেক। গরুগুলো বোঝাই করে রওনা দেওয়ার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে তিনটি গরু মারা যায় এবং আহত হয় দুটি। পরে স্থানীয় লোকজন আহত গরু দুটি জবাই করে। বাকি ৯টি গরু স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বাউফলে   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close