বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকায় পরিবেশবান্ধব যাতায়াতে বড় পদক্ষেপ: যুক্ত হচ্ছে ৪০০ ইলেকট্রিক বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১০:৪৪ পিএম

ঢাকার পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ৪০০টি বৈদ্যুতিক বাস চালুর ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পাশাপাশি বৈদ্যুতিক থ্রি-হুইলার চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন নীতিমালা প্রণয়নের কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে জাতীয় সম্প্রচারমাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ঢাকার বাস ব্যবস্থাকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে ৪০০ ইলেকট্রিক বাস যুক্ত করা হচ্ছে। এ ছাড়া শহরে প্রচলিত ব্যাটারিচালিত থ্রি-হুইলারগুলোর চলাচল আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করতে ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা’ তৈরির কাজ চলছে।

তিনি আরও জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ‘হাইওয়ে মাস্টারপ্ল্যান ২০৪০’-এর চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে, যা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা দেবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) কে ঢেলে সাজাতে বিদ্যমান আইন সংশোধন করে ‘বাংলাদেশ নগর পরিবহন কর্তৃপক্ষ’ অধ্যাদেশ আনার পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা।

রেল ব্যবস্থার আধুনিকায়নেও জোর

ড. সালেহউদ্দিন বলেন, “বিশ্বব্যাপী রেলপথ একটি নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী পরিবহন হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আমরা এই চিত্র বদলাতে চাই।”

তাঁর ভাষ্যমতে, ৩০ বছর মেয়াদি রেলওয়ে মাস্টারপ্ল্যান অনুসারে ডাবল লাইন নির্মাণ, গেজ একীভূতকরণ, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু, সমুদ্রবন্দরসংযোগ রেলপথ উন্নয়ন, উন্নত লোকোমোটিভ সংযোজন ও বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  ঢাকার বাস ব্যবস্থাকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close