বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৯:৩৩ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফের গুলিতে এক যুবকের (প্রদীপ বৈদ্য) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। নিহত যুবক প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

সোমবার (২ জুন) সকাল ১১টায় মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় কুলাউড়া থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় দুই দেশের সীমান্তরক্ষী, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, শনিবার (৩১ মে) রাত সাড়ে ৮টায় কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরানী থানার রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ১৮৫২ নম্বর পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে নিহত হন প্রদীপ বৈদ্য। ঘটনার ৩৮ ঘণ্টা পর ভারতীয় কর্তৃপক্ষ নিহত এই তরুণের মরদেহ হস্তান্তর করে।

এ বিষয়ে স্থানীয় শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জয়নুল ইসলাম জানান, বিএসএফ গুলিতে প্রদীপকে গুলি করে মারা হয়েছে বলে জানা গিয়েছে। নিহত প্রদীপ খুবই দরিদ্র পরিবারের ছেলে। তার বড়ভাই জয়ন্ত বৈদ্যকে নিয়ে সোমবার (২ জুন) সকালে চাতলাপুর স্থলবন্দরে কুলাউড়া থানা পুলিশের মাধ্যমে নিহতের মরদেহ গ্রহণ করি। সে কোনো চোরাচালানকারী ছিল না। নিরীহ তরুণকে সীমান্তে হত্যার ঘটনায় প্রতিবাদ জানায়।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয়  পুলিশ সোমবার (২ জুন) সকালে কুলাউড়া থানা পুলিশের কাছে প্রদীপের মরদেহ হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সিও লে. কর্নেল জাকারিয়া জানান, এ ঘটনায় ভারতের বিএসএফের সাথে যোগাযোগ করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। দুই-একদিনের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে ফ্লেগ মিটিং হবে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি  


আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   বিএসএফ   নিহত যুবক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close