বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আইইডিসিআর পরিচালকের ওপর হামলার অভিযোগ ড্যাবের বিরুদ্ধে      ● ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত      ● ৬০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর দল      ● চাল ও আটায় ফর্টিফিকেশন বাধ্যতামূলক করার আহ্বান প্রতিমন্ত্রীর      ● জামালপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত      ● ঘূর্ণিঝড় অর্ণবে ভারতে ২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭১৪ গ্রাম      ● জাপানি মডেলে ঢাকার ২১ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু      ● সাইবার হামলার শঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার      ● মাদ্রাসার সভাপতি-পরিচালক আনছারুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, শুনানিতে অনুপস্থিতির দাবি      ● ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের      ● উপজেলা পর্যায়ে ১৫১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী      ● সচেতন সমাজ গড়তে সাটুরিয়ায় শিক্ষার্থীদের অঙ্গীকার      
বাজেটে ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:২৫ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৮:৪৭ PM

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) এ বাজেট উপস্থাপন করেন তিনি। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা জিডিপির ২৫ শতাংশের মতো।

বিটিভিতে সরাসরি সম্প্রচারিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, পরিচালন ও অন্যান্য খাতে ব্যয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

এদিকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংগ্রহ করবে বলে প্রস্তাব করা হয়েছে। বাকি ৬৫ হাজার কোটি টাকা আসবে অন্যান্য উৎস থেকে।

উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এ ঘাটতির অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে ১ লাখ ১ হাজার কোটি টাকা।

সরকারি ব্যয়ের খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গিয়েছে, বেতন-ভাতা খাতে ৯৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সুদ পরিশোধ বাবদ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২২ হাজার কোটি টাকা। এছাড়া বিদ্যুৎ ও সার খাতে ভর্তুকির জন্য ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা।

এই বাজেট দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বৈদেশিক চ্যালেঞ্জ মোকাবিলার সাথে সাথে এটি সচেতনভাবে ব্যয়ের অগ্রাধিকারের জন্যও নির্ধারণ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  অর্থবছর   বাজেট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close