
শ্যামপুর কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও শুকনো খাবার, বস্ত্র বিতরণ
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, যারা নির্বাচনে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। পতিত আওয়ামী স্বৈরশাসকও সংবিধানের দোহাই দিয়ে ডামি নির্বাচন করেছিলো। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিলো। বর্তমান অন্তবর্তীকালীন সরকারও সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে তালবাহানা করছেন।
আজ রবিবার (১ জুন) বিকালে রাজধানীর দোলাইপাড়স্থ আফতাব উদ্দিন আয়রন মার্কেট সংলগ্ন ঢাকা মাওয়া প্রধান মহাসড়কে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্যামপুর কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও শুকনো খাবার, বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় বলেন, “একটি বিশেষ দল দরজার পিছন থেকে এই সরকারকে প্রভাবিত করছে। যার ফলে সরকার মানুষের দুঃখ-দুর্দশায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। রাষ্ট্রের সেক্টরে এই বিশেষ দলটি সরকারকে প্রচ্ছন্নভাবে প্রভাবিত করছে।”
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল, তাই আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে। যে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, বর্তমান সরকারের উচিত হবে যতদ্রুত সম্ভব জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং নির্বাচিত সরকার গঠনে ভূমিকা রাখা।”
ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্যামপুর কদমতলী থানার সমন্বয়ক আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সি. যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মো. নাসির মোল্লা, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য তরিকুল ইসলাম পলাশ, শ্যামপুর থানা বিএনপির নেতা ছানাউল্লাহ ছানু, মো. গোলাম মোস্তফা, মির্জা আব্দুল খালেক লিটন, ৫১ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহবায়ক মো. মফিকুল ইসলাম বাবু, মো. মমিন মিয়া, ৪৭ নং ওয়ার্ড সাবেক সদস্য সচিব মো. মুরাদ মামুন, ৫৪ নং ওয়ার্ড সাবেক যুগ্ম আহবায়ক স্বপন মুন্সী স্বপন, শামীম রেজা ও শামীম আহমেদ।
আরো উপস্থিত ছিলেন, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান মেহেদী, ঢাকা মহানগর শ্রমিক দলের সদস্য মো. সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সি. যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, সাবেক সদস্য পারভেজ মোল্লা মার্সেল, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মতিউর রহমান দিলু, যুগ্ম আহবায়ক রাজন মিয়া, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল হাওলাদার, সাব্বির আহমেদ পিন্টু, শ্যামপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল সাঈদ রনি, কদমতলী থানার সাবেক সি. যুগ্ম আহবায়ক মো. শহিদুর রহমান, শ্যামপুর থানা ছাত্রদলের সি. যুগ্ম আহবায়ক রাব্বি রায়হান, নেহাল রহমান, কদমতলী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামিয়াব রহমান শুভসহ শ্যামপুর ও কদমতলী থানা বিএনপির নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ