মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সরকারি কলেজের ফেইসবুক আইডিতে অশ্লীলতায় ভরপুর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৪:০৪ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ১২:১১ PM
মির্জাপুর কলেজের নাম ব্যবহার করে ফেসবুকে অশ্লীল কনটেন্ট

মির্জাপুর কলেজের নাম ব্যবহার করে ফেসবুকে অশ্লীল কনটেন্ট

টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের নাম ব্যবহার করে একটি ফেসবুক পেজে ধারাবাহিকভাবে অশ্লীল কনটেন্ট (স্টোরি ও পোস্ট) ছড়ানো হচ্ছে। পেজটিতে রয়েছে প্রায় ১২ হাজার লাইক ও ১০ হাজার ফলোয়ার। যদিও পেজের বর্ণনায় ‘আনঅফিসিয়াল পেইজ’ উল্লেখ রয়েছে, তবে এটি দেখে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

কে বা কারা এই পেজটি পরিচালনা করছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ইতিমধ্যে বিষয়টি স্থানীয়ভাবে আলোচিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে কলেজের সুনাম ও ভাবমূর্তিতে নেমে এসেছে কালো ছায়া।

মির্জাপুর কলেজের কয়েকজন প্রভাষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।’


প্রতিষ্ঠার পর থেকে কলেজটির পরিচয় ও নাম পরিবর্তন হয়েছে কয়েকবার। ঐতিহ্যবাহী মির্জাপুর কলেজটি ১৯৭০ সালে মির্জাপুর মহা কলেজ নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে  মির্জাপুর ডিগ্রি কলেজ এবং ২০১৮ সালে মির্জাপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ নামে নামকরণ করা হয়। এখন বর্তমানে কলেজটি শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ নামে নামকরণ করা হয়েছে।

এই ঐতিহাসিক ও সুনামধন্য কলেজের নাম ব্যবহার করে এমন অনৈতিক কাজ চরম নিন্দনীয়, বলছে এলাকাবাসী।

এই কলেজের নামের সঙ্গে কুমুদিনী পরিবারের ঐতিহ্য জড়িত। কুমুদিনী হাসপাতালের অপারেশন ম্যানেজার অনিমেষ ভৌমিক লিটন বলেন, ‘কলেজটির সঙ্গে আমাদের প্রতিষ্ঠান সরাসরি জড়িত। তাই ফেসবুকে এমন কর্মকাণ্ড দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’


কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গণি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি আমাদের অফিসিয়াল আইডি নয়। আগামীকাল কলেজ মিটিংয়ে এ নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

তবে তিনি আরও বলেন, ‘আমাদের মূল পেজটি আলাদা, এটি বাইরের কেউ চালাচ্ছে।’

এদিকে এমন অপ্রীতিকর ঘটনা ঘটনার পরও কারো কোনো মাথা ব্যথা নেই। আজ পর্যন্ত ওই পেজটি ফেসবুকে সক্রিয় রয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবক ও সচেতন মহল।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মির্জাপুর সরকারি কলেজ   ফেইসবুক আইডিতে অশ্লীলতায় ভরপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close