শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সখীপুরে সহস্রাধিক কলা গাছ নিধন
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ১০:১২ পিএম আপডেট: ০১.০৬.২০২৫ ১২:১৩ এএম

টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের উদ্যোগে নতুন বনজ চারা রোপণের অংশ হিসেবে একটি কলাবাগানের সহস্রাধিক কলাগাছ কেটে ও উঠিয়ে সেখানে বনজ চারা রোপন করায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় কৃষক পরিবার।

শনিবার (৩১ মে) সকালে পৌরসভার ৪ নং ওয়ার্ডের হালিম পীরসাহেবের চালা সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। 

জমির দাবিদার কৃষক বিল্লাল হোসেন বলেন, শতবর্ষ ধরে আমাদের পরিবার ওই জমিতে চাষাবাদ করে আসছে। আমরা নিজের হাতে কলাগাছ লাগিয়েছি, যত্নও করেছি। ফল আসার সময় বন বিভাগ এসে বিনা নোটিশে কলা গাছ কেটে ও উঠিয়ে ফেলছে। এতে প্রায় ১ হাজার কলা গাছ নষ্ট হয়েছে। ফলে আর্থিকভাবে আমি ও আমার পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে এখন দিশেহারা।

তিনি অভিযোগ করে বলেন, বন বিভাগের পক্ষ থেকে কোনো পূর্ব সতর্কতা, আলোচনা বা আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা। যদি প্রমাণিত হয় যে জমিটি আমাদের নয়, তবুও ফলন তোলার সময় পর্যন্ত সুযোগ দেওয়া যেত। কলাগাছ তুলে, ক্ষতি করে এখন যদি বলা হয় এটা বনভূমি, তাহলে আমাদেরকে এত বছর কেন কিছুই বলা হয়নি?

ইউএনও ও এসিল্যান্ড মহোদয় এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তার কাছে বিষয়টির সুষ্ঠু তদন্তের অনুরোধ জানান তিনি। তিনি বলেন, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করে আমাদের জীবন রক্ষার ব্যবস্থা করা হোক। 



এ বিষয়ে এলাকাবাসীরা জানান, বিল্লাল পরিবার দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছে। হঠাৎ করে বন বিভাগের এই উদ্যোগ  হতাশা জনক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, আমরা চাই সরকার বন রক্ষা করুক তবে সেই বন যদি গরিবের পেটের ভাত কেড়ে নেয়, সেটা তো অন্যায়।

এ বিষয়ে জানতে চাইলে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা ইমরান হোসেন বলেন, এর আগে তাদেরকে সর্তক করা হয়েছে। কিন্তু বিষয়টি তারা আমলে নেয়নি। কিছু গাছ উঠানো হয়েছে। পরে তাদের অনুরোধে এবং বনের চারার কোন ক্ষতি না করার শর্তে কলাবাগানের ভিতর দিয়ে চারা রোপন করা হয়েছে। 

এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রণী জানান, জমির দাবিদার মালিক ও বন বিভাগ কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্বদেশ প্রতিদিন/আইজেপি 





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close