বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত      ● উইলিয়ামসনের কাঁধে নতুন দায়িত্ব, কোচ হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকার লিগে      ● বেগমগঞ্জে অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরালেন আংটি      ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি ৩০ নভেম্বর      
দৈত্যাকৃতির ‘ঈশা খাঁ’কে নিয়ে বিপাকে মালিক!
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ১০:২৪ পিএম

নেত্রকোনার কাইলাটি গ্রামের কৃষক মো. শামছুল আলম খাইরুল বিশালাকৃতির এক কোরবানির ষাঁড় পালন করছেন, যার নাম রেখেছেন মোগল আমলের প্রখ্যাত শাসক ‘ঈশা খাঁ’র নামে। প্রায় দেড় টন ওজনের এই ষাঁড়টি এতটাই বিশাল ও রাগী যে, খাইরুল তাকে হাটে নিয়ে যেতে পারছেন না। ফলে বাধ্য হয়ে বাড়িতেই ক্রেতাদের জন্য দরদাম করতে হচ্ছে তাকে।

প্রায় ৩০ মাস আগে সাত দিনের বয়সে ষাঁড়টি খাইরুলের গৃহে আসে মায়ের সঙ্গে। পরে মা বিক্রি হলেও ঈশা খাঁকে রেখে দেন তিনি। ছোটবেলা থেকেই ষাঁড়টির আচরণ ছিল চঞ্চল ও প্রতিবাদী। সেই বৈশিষ্ট্যের কারণেই তার নামকরণ করা হয় ‘ঈশা খাঁ’।

বর্তমানে ষাঁড়টির দৈর্ঘ্য ৮ ফুট ১ ইঞ্চি, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৫০০ কেজি বা দেড় টন। প্রতিদিন খাবার হিসেবে সে গ্রহণ করে প্রায় ২০ কেজি খাদ্য। খাইরুল তার বাজারমূল্য ধারণ করেছেন ১২ থেকে ১৫ লাখ টাকা।

ষাঁড়টি দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন পাড়া-প্রতিবেশীসহ বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা। তবে এত বড় ও দুর্দান্ত প্রকৃতির ষাঁড়কে বাজারে নেওয়ার ঝুঁকি নিতে পারছেন না মালিক। তিনি জানিয়েছেন, সন্তোষজনক দর পেলেই বাড়ি থেকেই ‘ঈশা খাঁ’কে বিক্রি করে দেবেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close