প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৬:১৫ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৬:২৬ PM

গোপালগঞ্জের কাশিয়ানীতে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ লামিসা (১৬) নামের এক কিশোরী।
নিখোঁজ লামিসা উপজেলার সদর ইউনিয়নের জংগলমুকন্দপুর গ্রামের অবসারপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা লিটু খানের মেয়ে।
লামিসার চাচা উজ্জল খানের তথ্যানুযায়ী, লামিসা এ বছর নড়াইল গার্লস স্কুল থেকে এস এস সি পরীক্ষা দিয়েছে। শনিবার (৩১ মে) দুপুর ২টায় লামিসা ও তার ছোট বোন নাজিপাসহ কিছু প্রতিবেশীর সাথে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে গেলে পা পিছলে পানিতে পড়ে যায়। সাতার না জানায় এ সময় প্রবল স্রোতে পানিতে ডুবে যায় সে।
তিনি আরো বলেন, পরে খবর পেয়ে গ্রামবাসী টলার নিয়ে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে সক্ষম হয়নি তাকে।
উল্লেখ্য, তাৎক্ষণিক খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধার টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তাদের ডুবুরি টিম না থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি।
এ বিষয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল মাওলা বলেন, মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিমকে আমরা আসতে অনুরোধ করেছি। তারা আসলেই উদ্ধার কাজ শুরু করব আমরা।
স্বদেশ প্রতিদিন/আইজেপি