বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিএসজির প্রথম, নাকি ইন্টারের চতুর্থ শিরোপা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৪:২৫ PM
অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে সময়ের অন্যতম অপ্রতিরোদ্ধ এই দুই জায়ান্ট

অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে সময়ের অন্যতম অপ্রতিরোদ্ধ এই দুই জায়ান্ট

তবে কি মিউনিখ হতে যাচ্ছে পিএসজির স্বপ্নঘর? নাকি ধরা দিবে ইন্টারের প্রতিরোদ্ধ ডিফেন্সে? অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে সময়ের অন্যতম অপ্রতিরোদ্ধ এই দুই জায়ান্ট।

আজ বাংলাদেশ সময় রাত ১টার ফাইনাল দিয়ে পর্দা নামতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল মৌসুমের। জিততে পারলে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পাবে ফরাসি ক্লাবটি। আর ইন্টার মিলান নামছে চতুর্থ শিরোপার আশায়। 

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আশায় পিএসজির মালিকরা গত কয়েক বছরে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। মেসি-নেইমার-এমবাপ্পেকে দলে টেনেছিলেন। তবে তারার হাট বসিয়েও সেই কাঙ্ক্ষিত শিরোপার দেখা পাননি। সর্বশেষ ২০২০ সালে ওই আসরের ফাইনাল খেলাই এই টুর্নামেন্টে ছিলো তাদের সর্বোচ্চ সাফল্য। 

কিন্তু এবারে লুইস এনরিকের নেতৃত্বে পিএসজি যেন অপ্রতিরোদ্ধ। দেম্বেলে, ভিতিনহা, খাভারতাস্কেলিয়ার মতো তরুণদের হাত ধরে দুরন্ত এক দল হয়ে উঠেছে তারা। কাপন ধরিয়ে যে কোনো শিবিরকেই স্তব্ধ করতে পারে তারা।  লিভারপুল, আর্সেনালের মতো ফেভারিটদের হারানো যেনো তারই প্রমাণ। সেই তুলনায় ইতালির ক্লাবটির জৌলুস একটু কম। তবে মৌসুমের অন্যতম সেরা দেয়াল নিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখক ম্যাচে তার প্রমাণ ও মিলেছে। 

ফাইনালে ইন্টারের সম্ভাব্য একাদশের গড় বয়স ৩০ বছরের উপরে। সেখানে পিএসজির গড় বয়স ২৪-এর কাছাকাছি। ইন্টারের আটজন খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। আর পিএসজির কেবল মার্কুইনহোসের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। 


টেকটিশিয়ান হিসেবেও কোচ সিমোনে ইনজাঘি কিছুটা পিছিয়ে। অবশ্য অভিজ্ঞ স্কোয়াডের একটা সুফলও আছে। তারা ফরমেশন অনুযায়ী খেলায় বেশ পাকা, অভিজ্ঞতার কারণে ফুটবল মস্তিষ্কও তাদের টনটনে। তাই আজকের ফাইনালকে তারুণ্য বনাম অভিজ্ঞতার লড়াইয়ের ট্যাগ দেওয়াই যায়। 

ফুটবল ফ্যানরা অপেক্ষমান, চমকপ্রদ এই ফাইনালের। তবে কি তারা দেখবে অভিজ্ঞ মিলানের বুড়ো হাড়ের ভেলকি? নাকি তারুণ্যের ঝলকানিতে পিএসজির প্রথম শিরোপা?


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পিএসজি   ইন্টার মিলান   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close