বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১১:২৭ AM
জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বৈঠকের শুরুতে ড. ইউনূসকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, জাপান ও বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে, যার আওতায় ঢাকাকে বাজেট সহায়তায় রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে টোকিও।

মোট ৪১৮ মিলিয়ন ডলার জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে। টোকিও জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার ঋণ দেবে।

এদিকে, আজ প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেটরোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মূলত বাংলাদেশে জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

 সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি জাপানের শোকা ইউনিভার্সিটি থেকে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন।

এছাড়া প্রধান উপদেষ্টা বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, এর আগে ১৫ মে ঢাকায় বাংলাদেশ ও জাপানের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে ড. ইউনূসের জাপান সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। আর জাপানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রবিষয়ক সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি।  

চারদিনের সফর শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৩১ মে ঢাকা ফিরবেন।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close