শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরকীয়ার জেরে ২২ দিনের নবজাতক শিশুকে হত্যা, আটক ৪
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১০:০৩ AM

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পরকীয়ার জেরে জান্নাতি নামের ২২ দিনের এক নবজাতক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শিশুটির মা মিতা খাতুনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

আটককৃতরা হলেন, মিতা খাতুন (২৫), তার পরকীয়া প্রেমিক ও চাচাতো ভাই শেরেবুল ইসলাম (২৮), শেরেবুলের বাবা সাইদুল ইসলাম (৫০) এবং ভাবি চাঁদনী খাতুন (৩৫)। তারা সবাই চিথলিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ মাস আগে মিতা খাতুনের বিয়ে হয় খলিসাকুন্ডির রাজু নামের এক যুবকের সঙ্গে। কিছুদিন আগে তাদের কন্যাসন্তান জন্ম নেয়। সন্তান জন্মের পর থেকেই মিতা ও রাজুর মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে নবজাতককে নিয়ে মিতা তার বাবার বাড়িতে চলে আসেন।

বাচ্চাটি নিয়ে মিতা বাড়ীতে আসলে তখন বাচ্চাটির পিতা কে এ নিয়ে মিতার পরকীয়া প্রেমিক মিতার চাচাতো ভাই শেরেবুলের সঙ্গে ঝামেলা শুরু হয়।। শিশুটিকে নিয়ে রাজু ও শেরেবুলের মধ্যে তীব্র বিবাদ শুরু হলে, মিতা ও শেরেবুল পরিকল্পিতভাবে নবজাতককে হত্যার সিদ্ধান্ত নেয়। হত্যাকাণ্ডে শেরেবুলের বাবা ও ভাবিও সহায়তা করেন।

পুলিশ জানায়, গত ২৫ মে শিশুটিকে হত্যা করে পাশের বরিশাল খালে ফেলে দেওয়া হয়। পরে মিতা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এবং প্রচার চালানো হয় যে রাজু শিশুটিকে চুরি করে নিয়ে গেছেন।

তবে ঘটনার তদন্তে নেমে পুলিশের একাধিকবার জিজ্ঞাসাবাদে অবশেষে মিতা খাতুন স্বীকার করেন শিশুটিকে হত্যার কথা। তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, শিশুটির মা ও শেরেবুল তাদের সম্পর্ক এবং হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এবিষয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শুক্রবার (৩০ মে) আসামিদের আদালতে পাঠানো হবে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পরকীয়া   ২২ দিনের নবজাতককে হত্যা   আটক ৪  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close