প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৭:৪১ পিএম

বান্দরবানের থোয়াইংগ্যা পাড়ায় পাহাড় কাটার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ মে) বিকালে বান্দরবান উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণির আদেশে এ জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. রেজাউল করিম।
স্থানীয় সূত্রানুযায়ী, বান্দরবানের থোয়াইংগ্যা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় পাহাড় কাটার অপরাধে মো. নাজিম উদ্দিন নামে এক যুবককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে এ বিষয়ে সতর্কও করা হয়।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. রেজাউল করিম জানান, নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মো. নাজিম উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া থোয়াইংগ্যা পাড়া এলাকার অপর দুইটি পাহাড় ও বাকিছড়া এলাকার খায়রুলের পাহাড়সহ মোট ৩টি পাহাড় কাটার অপরাধে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হচ্ছে।
এছাড়া কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি