সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা
ভাড়া, ঈদযাত্রা, হুশিয়ারী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৭:৪২ পিএম
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা

ঈদ যাত্রায় যানবাহনে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দিয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। 

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ হুশিয়ারি দেন। 

তিনি বলেন, আসন্ন ঈদুল আযহায় মানুষ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন যানবাহন যদি যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, পৌরসভার মধ্যে বৈদ্যুতিক লাইনে কিছু কিছু জায়গায় রাত্রে বাল্ব জ্বলে না শুনেছি, খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সভায় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা আবু সাঈদ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খাতুন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close