বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড় প্রেসক্লাবে দুই পক্ষের উত্তেজনা, প্রশাসনের ১৪৪ ধারা জারি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৫:০৩ পিএম
পঞ্চগড় প্রেসক্লাবে দুই পক্ষের উত্তেজনা, প্রশাসনের ১৪৪ ধারা জারি

পঞ্চগড় প্রেসক্লাবে দুই পক্ষের উত্তেজনা, প্রশাসনের ১৪৪ ধারা জারি

পঞ্চগড় জেলা শহরের ঐতিহ্যবাহী ও পুরোনো সাংবাদিক সংগঠন পঞ্চগড় প্রেসক্লাবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার (২৮ মে) রাতে ক্লাবে তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

জানা যায়, বুধবার রাতে একদল যুবক প্রেসক্লাব থেকে কয়েকজন সাংবাদিককে বের করে দিয়ে ক্লাবে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে অপর পক্ষের সাংবাদিকরা তালা খুলে ক্লাবে ঢোকার দাবি জানিয়ে সড়কে অবস্থান নেয়। পরে শহরের চৌরঙ্গী মোড়ে অপর পক্ষের লোকজনও অবস্থান নেয়, ফলে রাস্তার দুই পাশে তীব্র যানজট তৈরি হয়।

পুলিশ এবং জেলা বিএনপির এক নেতা উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত রাখার আশ্বাস দিলে রাতের উত্তেজনা কিছুটা কমে আসে। তবে সাংবাদিকরা জানান, সকালের মধ্যে ক্লাব খুলে না দিলে নিজেরাই তালা ভাঙবেন।

সেই ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০ টার পর সাংবাদিকরা তালা ভেঙে প্রেসক্লাবে প্রবেশ করেন। কিন্তু দুপুরে অন্য পক্ষও ক্লাবে অবস্থান নিতে গেলে উভয় দলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসক মো. সাবেত আলীর নির্দেশে ১৪৪ ধারা জারি করে ক্লাবটি সিলগালা করা হয়। উভয় পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সাংবাদিকদের মুখ বন্ধ করতে প্রেসক্লাবে তালা দেওয়া গণতন্ত্রে চলতে পারে না।’ তিনি নিজের ফেসবুক আইডিতে এ বিষয়ে পোস্ট করেন।

জানা যায়, ১৭ বছর ধরে সদস্যপদ বঞ্চিত সাংবাদিকেরা সম্প্রতি প্রেসক্লাবে প্রবেশ করে আহ্বায়ক কমিটি গঠন করেন। তখন থেকে প্রেসক্লাব পরিচালনায় দুই পক্ষের দ্বন্দ্ব শুরু হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড় প্রেসক্লাবে দুই পক্ষের উত্তেজনা   প্রশাসনের ১৪৪ ধারা জারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close