শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেনীর পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তায় মত-বিনিময় সভা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৫:০৫ পিএম আপডেট: ২৯.০৫.২০২৫ ৫:৫৭ PM

আসন্ন পবিত্র ঈদ- উল আযহা উপলক্ষে পশুর হাটগুলোর সার্বিক নিরাপত্তা সংক্রান্তে ফেনীর পশুরহাটগুলোর ইজারাদারবৃন্দের সাথে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে) সকালে পুলিশ লাইন্স ডিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার ও পৌর প্রশাসক,ফেনী পৌরসভার গোলাম মোঃ বাতেন।

এই সময় পুলিশ সুপার বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সকল প্রকার চাঁদাবাজি ও মারামারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা পুলিশের পক্ষ-থেকে। কোনো গুজব বা অন্য কোনোভাবে যেন কোরবানির পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয় সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে। 

তিনি আরো জানান, পশু বহনকারী গাড়িতে চাঁদাবাজি, সন্ত্রাসী,পশুরহাটে পকেটমার, মলম পার্টিসহ ছিনতাইকারীদের বিরুদ্ধে তালিকা তৈরি করে ইতিমধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে জেলা পুলিশ। পশুরহাট কেন্দ্রিক অননুমোদিত ও অবৈধ রাস্তা যাতে দখল করতে না পারে সেদিকে তৎপর থাকবেন তারা। সেই সাথে হাট কেন্দ্রিক অবৈধভাবে গাড়ি পার্কিং না করার বিষয়ে তৎপর হতে সংশিষ্ট অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করা হচ্ছে।

এই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অতিরিক্ত দ্বায়িত্বে (ক্রাইম এন্ড অপস্), ফেনী মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী। এছাড়াও আরো ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) তসলিম হুসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মোঃ সৈয়দ মুমিদ রায়হানসহ ফেনী জেলার পশুরহাট সমূহের ইজারাদারবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close