বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে সাব ইন্সপেক্টরের আত্মহত্যা      ● প্রবৃদ্ধি কমায় ক্যানভায় বড় পুনর্গঠন, পরিবর্তন আসছে ১,২৭১ পদে      ● সাড়ে ১১ কোটি বছর আগের ডাইনোসরের হাড়ে রক্তের চিহ্ন      ● উপকূলীয় নিরাপত্তায় আনসার সদস্যদের প্রশিক্ষণ বাড়ানোর উদ্যোগ      ● গজারিয়া প্রেস ক্লাবে কুরআনের আলোকে সাংবাদিকতা নিয়ে মতবিনিময়      ● ট্রাম্পের রাজনৈতিক ধাক্কার মধ্যে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● মানিক পসারি দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন      ● মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প      ● অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতির দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের শপথ      ● বালিয়াকান্দিতে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      
টাঙ্গাইলে ছায়ানীড়ের ভাষা বিষয়ক কর্মশালা
গোপালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:৪৮ পিএম আপডেট: ২৯.০৫.২০২৫ ৬:৩৫ PM

বাংলা ভাষার শুদ্ধ বানান, উচ্চারণ ও ব্যবহারের লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদে দিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার (২৯ মে) ভূঞাপুর উপজেলা পরিষদে হলরুমে অনুষ্ঠিত হয় কর্মশালাটি। 

অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন টাঙ্গাইলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক এবং বিখ্যাত প্রকাশনা সংস্থা ছায়ানীড়। ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রশাসন। 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান। 

আরো উপস্থিত ছিলেন ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালার মূল আলোচক ছায়ানীড়ের নির্বাহী পরিচালক এবং গবেষক অধ্যাপক মো. লুৎফর রহমান।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দোহা। ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরাও।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close